After losing the ministership, party post, Parthar's salary has decreased, know how much
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: সময়টা সত্যিই ভালো যাচ্ছেনা পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর খুইয়েছেন মন্ত্রীত্ব, এবং দলীয় সমস্ত পদ। এবার বেতন কমলো পার্থ চট্টোপাধ্যায়ের।
আরও পড়ুন:
একধাক্কায় ৬০ হাজার টাকা বেতন কমলো পার্থর।
বেতন বাবদ বিধায়করা পান মাসিক ২১,৮৭০ টাকা। এর সঙ্গে যুক্ত হয় বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিয়ে পাওয়া ভাতা। বিধানসভায় মোট ৪১টি কমিটি রয়েছে। মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা ভাতা নিশ্চিত করতে বিধায়কদের অন্তত দু'টি কমিটিতে রাখা হয়।অর্থাৎ, সব মিলিয়ে একজন বিধায়ক হাতে পান ৮২ হাজার টাকা।আরও পড়ুন:
কিন্তু বিধানসভার সচিবালয় সূত্রে জামা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে কোনো কমিটিতে রাখার নির্দেশ আসেনি। কোন স্থায়ী কমিটিতেও তিনি নেই তাই তাঁর সমস্থ ভাতা বন্ধ করা হয়েছে। আপাতত তিনি শুধু বেতনটাই পাবেন।
আরও পড়ুন: