পুবের কলম ওয়েব ডেস্ক: ইন্ডিয়া জোট গরুর গাড়িতে সওয়ার হলেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বুলেট ট্রেনে সফর শুরু করে দিয়েছে বিজেপি। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। প্রস্তুতি চাই। তাই আদা–জল খেয়ে নেমে পড়েছে মহারাষ্ট্র বিজেপি।
আরও পড়ুন:
বিজেপি বিধায়কদের নিয়ে বেঠক করেন মহারাষ্ট্রের উপ–মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
সেখানে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৫৫ দিনের মধ্যে বিজেপি বিধায়কদের ৫০ লক্ষ মানুষের দুয়ারে পৌঁছে তাদেরকে দিয়ে নমো অ্যাপ ডাউনলোড করাতে হবে।আরও পড়ুন:
কিন্তু তাতে লাভ কি? বিজেপি বিধায়করা জানিয়েছেন, এর ফলে সাধারণ মানুষ লোকসভার প্রচার, প্রধানমন্ত্রীর জনসভা আর কেন্দ্রের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানতে পারবে। তারা বিজেপির সঙ্গে একাত্ম হতে পারবে। এতে লাভ হবে লোকসভায়।
আরও পড়ুন:
প্রত্যেক বিজেপি বিধায়ককে নিজের নির্বাচনী এলাকার অন্তত ৩০ হাজার ভোটারের কাছে পৌঁছে নমো অ্যাপ ডাউনলোডের জন্য আবেদন জানাতে হবে, এমনই হোম ওয়ার্ক পেয়েছেন তারা। কোনও ঢিলেমি চলবে না। ৫৫ দিনের মধ্যেই শেষ করতে হবে এই কাজ।
আরও পড়ুন:
প্রথমে শুধু বিজেপি কর্মীদের মোবাইলেই এই অ্যাপ ডাউনলোড করানোর টার্গেট নিয়েছিল দল। এখন সাধারণ ভোটারদের থেকেও সেটা আশা করা হচ্ছে। ২৫ জানুয়ারির আগে মহারাষ্ট্রে খেলাধূলার আয়োজনও করতে বলা হয়েছে বিজেপি সাংসদদের। যাতে লোকসভা নির্বাচনের আগে তারা নতুন প্রজন্মকে কাছে টানতে পারে।
আরও পড়ুন: