০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা হতে পারে এআই হাবের কথা

পুবের কলম প্রতিবেদক : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হতে দিন সাতেকও বাকি নেই। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। Lএই সম্মেলনে বিনিয়োগ এবং কর্মসংস্থানের সম্ভাবনার উপর আগামী নির্বাচনের ভোটব্যাংক অনেকটাই নির্ভর করছে।আগামী পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে হবে দুদিনের এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। কুড়িটি দেশ এখানে অংশগ্রহণ করবে। অতিথি হিসেবে আসছেন ভুটানের রাজা। উপস্থিত থাকবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।সম্মেলনে আইটি, সেমিকন্ডাক্টর থেকে শুরু করে বস্ত্র ও চর্ম শিল্পের উপর এবারে বিশেষ নজর দেওয়া হবে। এই সম্মেলন থেকে রাজ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাব তৈরির কথা ঘোষণা করতে পারে আইটিসি ইনফোটেক।

ইতিমধ্যেই কোন সেক্টরে কতটা বিনিয়োগ হওয়া প্রয়োজন কোথায় বেশি বিনিয়োগের সম্ভাবনা আছে তার তালিকা প্রস্তুতির কাজ চলছে নবান্নে। রাজ্য সরকার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর হাব তৈরির উপর বিশেষ জোর দিতে চাইছে।গত বছরই মার্কিন সফরে গিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জো বাইডেনের মধ্যে কথা হয়েছিল কলকাতায় সেমিকন্ডাক্টর হাব তৈরির জন্য। তারই প্রস্তুতি হিসেবে এআই হাব তৈরিতে আগ্রহ দেখাচ্ছে রাজ্য সরকার। অন্যদিকে এবছর বাণিজ্য সম্মেলন শুরু হতে চললেও তাজপুর বন্দর নিয়ে জমি জট এখনো কাটেনি। প্রাথমিক আলোচনার পরে ২০২২ সালে গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছিল। সেখানে আদানি গোষ্ঠী লেটার অফ ইনটেন্ট জমা দিয়েছিল। কিন্ত সেই প্রকল্প এখনও বাস্তবায়িত হয়নি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে আশ্রয়কেন্দ্রে লাখ লাখ ইসরায়েলি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা হতে পারে এআই হাবের কথা

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৫, বুধবার