একুশে জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশের মঞ্চ থেকে ‘বিদ্রোহী তৃণমূল’ নেতাদের উদ্দেশে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যে উঠে আসে দলত্যাগী নেতাদের বিরুদ্ধে একাধিক কটাক্ষ এবং নতুন নেতৃত্বকে সামনে রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা।
আরও পড়ুন:
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সব চোর চলে গিয়েছে। বেঁচে গিয়েছি।
” একই সঙ্গে তাঁর অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়ের ভয় দেখিয়ে কিছু মানুষকে প্রভাবিত করার চেষ্টা চলছে। তবে তাঁর দাবি, “ভয় দেখিয়ে কিছু মানুষকে কিছু সময়ের জন্য চুপ করানো যায়, কিন্তু চিরদিন নয়।”আরও পড়ুন:
ঋতব্রত শিবিরকে ‘বিজেপির বি-টিম’ বলে কটাক্ষ করে মমতা বলেন, সেই শিবিরও খুব শীঘ্রই ভেঙে যাবে। তাঁদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, “ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই।
ধনে-মানে-প্রাণে ভালো থাকুন।”আরও পড়ুন:
তৃণমূল নেত্রী আরও জানান, নতুন প্রজন্মের কর্মীদের নিয়েই তিনি নতুন করে দলকে গড়ে তুলতে চান। তাঁর কথায়, “নতুনদের নিয়েই আমাদের আগামী পথচলা।”
আরও পড়ুন:
এদিন একুশে জুলাইয়ের সমাবেশের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন কীর্তি আজাদ, বাবুল সুপ্রিয়, শোভনদেব চট্টোপাধ্যায়, সাগরিকা ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র, অশোক দেব, গৌতম দেব-সহ তৃণমূলের একাধিক নেতা-নেত্রী।