কলকাতার রানি রাসমণি রোডে চলা অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। তবে আন্দোলন থামছে না। আগামী সোমবার থেকে রাজ্যের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন গড়ে তোলার কর্মসূচি ঘোষণা করেছেন বাম ছাত্রনেতারা।
আরও পড়ুন:
শুক্রবার রানি রাসমণি রোডে সাংবাদিক সম্মেলনে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে অভিযোগ করেন, বিজেপি ও আরএসএস পরিকল্পিতভাবে কিছু বহিরাগতকে পাঠিয়ে আন্দোলন ভণ্ডুল করার চেষ্টা করেছে।
তাঁর দাবি, ওই ঘটনায় কয়েকজন সাংবাদিক ও ছাত্রছাত্রী আহত হয়েছেন এবং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।আরও পড়ুন:
তিনি বলেন, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজ নিতে আমরা হাসপাতালে গিয়েছি।”
আরও পড়ুন:
ছাত্রনেতারা আরও জানান, আহত সাংবাদিকদের পাশে তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠান না দাঁড়ালেও ছাত্র সংগঠনগুলো পাশে থাকবে।
একইসঙ্গে আন্দোলনে আহত ছাত্রছাত্রীদের প্রতিও পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।এদিনের কর্মসূচিতে বামপন্থী যুব সংগঠনগুলিও অংশ নেয়।
আরও পড়ুন:
ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি অয়নাংশু সরকার জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলা ও ব্লকে মিছিল ও সভার আয়োজন করা হবে। তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুব সংগঠনগুলিও রাজ্যজুড়ে আন্দোলন চালিয়ে যাবে।