জয়পুর, ১২ ডিসেম্বর: সবাইকে তাক লাগিয়ে ভজনলালকে রাজস্থানের মুখ্যমন্ত্রী করল বিজেপি। লোকসভার আগে একের পর চমক দিচ্ছে মোদির দল। সূত্রের খবর, বসুন্ধরা রাজ্যেই নাকি ভজনলাল শর্মার নাম প্রস্তাব করেছিলেন। তবে রাজস্থানে জোয়ারে পর থেকে বালকনাথের নাম ভাসছিল বাতাসে। কেউ কেউ বলছিলেন হয়ত ফিরতে পারে রাজ্যে রাজ।
তবে কোনও দিনই শাহ-মোদির গুড বুকে ছিলেন না বসুন্ধরা রাজে। পারিবারিক আভিজাত্য রয়েছে এমন কাউকে শাহ-মোদি শিবির তেমন একটা সামনে আনতে চান না বলে রাজনৈতিক অভিযোগ।আরও পড়ুন:
ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের পর বিজেপি রাজস্থানে এমন একজনকে তুলে আনল, যারা রাজনীতিতে ততটা জনপ্রিয় নন। যার অর্থ রিমোর্টে সরকার চালানোর কথা ভাবছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। অনেকে বলছেন এটাকে রাজনৈতিক চমক হিসাবে দেখানো হলেও আসলে বিজেপি দিল্লি থেকে রাজ্যগুলিকে নিয়ন্ত্রণ করতে চাইছে।
এতদিন যে অভিযোগ তারা কংগ্রেসের বিরুদ্ধে করে এসেছে এবার তারা সেই পথেই হাটছে। এমনটাই দাবি অনেকের। বসুন্ধরার সঙ্গে গেহলটের সম্পর্ক ভালো। গেহলট প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে তারা বসুন্ধরার দুর্নীতির তদন্ত করবে। কিন্তু তারা কিছু করেনি। যা নিয়ে মাঝে মাঝেই শচিন পাইলট অস্বস্তিতে ফেলেছিল গেহলটকে।আরও পড়ুন:
সূত্রের খবর, বৈঠক চলাকালীন দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডার কাছ থেকে রাজনাথ সিংয়ের কাছে ফোন আসে। এর পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের হাতে একটি স্লিপ দেওয়া হয়। এই স্লিপে রাজ্যের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রীর নাম ছিল। মিডিয়ার সামনে এসে ভজনলাল শর্মার নাম ঘোষণা করলেন বসুন্ধরা রাজে। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, বিনোদ তাওড়ে এবং সরোজ পান্ডে এবং নির্বাচনের ইনচার্জ প্রহ্লাদ যোশী কথা বলেন বিজেপি একাধিক নেতার সঙ্গে। তারপরই এই সিধান্ত। প্রথমবার নির্বাচনে জিতেই মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি।