পুবের কলম,ওয়েবডেস্ক: শিবমন্দিরে নামায পড়ার অভিযোগ। গ্রেফতার ৩। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। জানা গেছে, কেসারপুর গ্রামের প্রধান স্বামী প্রেম সিংহের অভিযোগে ভিত্তিতে দুই মহিলা সহ এক ব্যক্তিকে আটক করেছিল স্থানীয় পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়।

অভিযুক্ত দুই মহিলা সম্পর্কে মা ও মেয়ে। নাম নাজিরা (৩৮) মেয়ে সাবিনা (১৯)।

ঘটনাপ্রসঙ্গে এলাকার সার্কেল অফিসার গৌরব সিং জানিয়েছেন, ধর্মগুরু চমন শাহ মিয়ার নির্দেশে ওই মহিলা ও তার মেয়ে মন্দির চত্বরে নামায পড়ছিলেন। ধৃতদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারায় মামলা রজু করা হয়েছে । মসজিদ ছেড়ে হঠাৎ মন্দিরে কেন নামায পড়তে গেলেন ওই দুই মহিলা তা নিয়েও উঠছে প্রশ্ন।

প্রত্যক্ষদর্শীদের কথায়, নিতান্ত সাধারণ বেশভুষাক দুই মহিলা এই ধরণের কাজ  কি ভাবে করলেন তা সত্যি রহস্যজনক। যদি সত্যি ইসলাম ধর্মাবলম্বী হয়ে থাকেন তাহলে ধর্মীয় অনুশাসনের ব্যাপারে দুই মহিলা অভিজ্ঞ বলেই স্থানীয়দের ধারণা। তারপরেও সেই বিধিনিষেধ লঙ্ঘন করে কীভাবে তাঁরা মন্দিরে নামায পড়তে গেলেন সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর পিছনে অন্তর্ঘাতের অভিযোগ তুলছে মানুষ। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, মন্দির তো দূরের কথা খোলা আকাশের নীচে এর আগে কোনও মহিলাকে এইভাবে নামায পড়তে দেখেননি তারা। পুলিশ জানিয়েছে সব কিছু তদন্ত সাপেক্ষ ব্যাপার।

https://twitter.com/ItsKhan_Saba/status/1703659698338349175?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1703659698338349175%7Ctwgr%5E410356eb5d33b400c25bbc9da5b024e0cc5a423d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Findia%2Fup-muslim-woman-daughter-detained-for-offering-namaz-at-shiva-temple-on-behest-of-cleric-in-bareilly-video-surfaces