পুবের কলম,ওয়েবডেস্কঃ মরক্কোতে শতাব্দীর অন্যতম মারাত্মক ভূমিকম্পের ৪৮ ঘণ্টা পার। নিহতের সংখ্যা ২৫০০-তে দাঁড়িয়েছে। আহত ২৪৯৭ জন। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারীরা।
অনেক নাগরিক তিন দিন ধরে ছিন্নমূলের মতো খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। দেশটিতে গ্রাস করে ফেলেছে দুঃস্বপ্নের অন্ধকারে। গত ৮ সেপ্টেম্বর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কো। গত ছয় দশকে এর মতো মারাত্মক ভূমিকম্প আর হয়নি। রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল প্রায় ৬.৮। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মরক্কোর একাধিক রাজ্য। সবেচেয়ে ক্ষতিগ্রস্ত ভূমিকম্পের উৎসস্থলের কাছে এলাকা মারাকেশ। পরিবার-পরিজনদের খুঁজতে উদ্ধারকারীদের হাতে হাতে সাহায্য করছে স্থানীয়রা।আরও পড়ুন:
https://twitter.com/MSF/status/1701213468370653484?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1701213468370653484%7Ctwgr%5Edbe2122342605fd27a488444957ba35e35f9c695%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fiframe.nbcnews.com%2FCJWINDI%3F_showcaption%3Dtrueapp%3D1