পুবের কলম,ওয়েবডেস্ক: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর বাস্তবায়ন নিয়ে বিজেপি পরিচালিত কেন্দ্রের উপর তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন যে, এই আইনের লক্ষ্য হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ঘৃণার মতাদর্শকে বৈধ করা। কোল্লামে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা সবাই জানি যে,আরএসএসের নীতি-আদর্শ হল ঘৃণার পরিবেশ তৈরি করা। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান শুধু সংবিধানবিরোধী নয়, দেশের গণতন্ত্রের ধারণার বিরুদ্ধেও। আমাদের এটাকে মৌলিক নীতির লঙ্ঘন হিসেবে দেখা উচিত। নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করে এমন আইন পাস করার অধিকার কোনও সরকারের নেই।
সুপ্রিম কোর্ট আগেই ঘোষণা করেছে, এই আইন সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে। আমাদের সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে সাম্যের অধিকার দিয়েছে। সেখানে এটাও উল্লেখ করা হয়েছে যে, কাউকে বিশেষ অধিকার দেওয়া উচিত নয়। আমাদের সংবিধান ধর্মের ভিত্তিতে বৈষম্য করে না।’ সিএএ বাস্তবায়নকে ভারতের চিরাচরিত ধারণার পরিপন্থী দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখানে কী ঘটছে? মুসলিম এবং অমুসলিমদের মধ্যে বিভেদ করা হচ্ছে। যা কোনও মূল্যেই করা উচিত নয়। সঙ্ঘ পরিবার সর্বদাই ধর্মের ভিত্তিতে মানুষের প্রতি বৈষম্য করেছে। সঙ্ঘ পরিবারের এই ধারণাটিকে বৈধ চেহারা দিতে সিএএ আনা হয়েছে। যা ‘আইডিয়া অব ইন্ডয়া’র পরিপন্থী। এনআরসি চালু করার প্রথম ধাপ হচ্ছে এনপিআর। সিএএ লাগু হওয়ার আগে বলা হচ্ছিল, জনগণনা ও এনআরসি দুটো আলাদা বিষয়। সিএএ সংবিধান বিরোধী এবং মানবতাবিরোধী। এই আইনটি কেরলে প্রয়োগ করা হবে না। আমরা প্রকাশ্যে ঘোষণা করেছি যে এখানে এজেন্ডা বাস্তবায়ন করা হবে না। আগামী বছর আরএসএস তার সংগঠনের ১০০ বছর পূর্ণ করবে। আরএসএসের একটি চরম সাম্প্রদায়িক এজেন্ডা রয়েছে। তারা সেই এজেন্ডার অংশ হিসেবে সিএএ নিয়ে এসেছে। কংগ্রেসকে আক্রমণ করে বিজয়ন বলেন, কংগ্রেস সিএএ-র বিরুদ্ধে যৌথ প্রতিবাদ থেকে সরে এসেছে।সিএএ হচ্ছে আরএসএসের ঘৃণার মতাদর্শকে বৈধ করার উপায়: বিজয়ন
ইমামা খাতুন
প্রকাশিত:
২৯ মার্চ ২০২৪, ০৯:১২
আরও খবর
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
"শাস্তির বিধানই যথেষ্ট নয়, পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজান": লোকসভায় নয়া বিল নিয়ে সরব শশী থারুর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
“কোনো গুলিই চালানো হয়নি”: লোকসভায় রাহুল গান্ধির অভিযোগ উড়িয়ে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
“কোনো গুলিই চালানো হয়নি”: লোকসভায় রাহুল গান্ধির অভিযোগ উড়িয়ে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
নিট ইস্যুতে উত্তাল লোকসভা, রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক, মুলতুবি অধিবেশন
নিট ইস্যুতে উত্তাল লোকসভা, রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক, মুলতুবি অধিবেশন
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর