পুবের কলম,ওয়েবডেস্ক: আমেরিকা কি ‘দুমুখো’ নীতি নিয়ে চলেছে? ২৫ মার্চ রাষ্ট্রসংঘে গাজায় যুদ্ধ বিরতি নিয়ে ভোটাভুটিতে ভেটো দেওয়া থেকে বিরত থাকে আমেরিকা। তা নিয়ে চর্চাও হয়েছিল। এর আগে যতবার এই ধরনের ভোটাভুটি হয়েছে ততবারই ভেটো দিয়েছিল আমেরিকা। এই প্রথম অবস্থান বদল করল তারা।
যদিও এই আবহেই আরও একটি রিপোর্ট সামনে এসেছে। এমনিতেই গাজায় নির্মমভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। রোযার মাসেও তা বন্ধ নেই। এই পরিস্থিতিতে ইসরাইলের হাতে অস্ত্র তুলে দিতে আমেরিকা নিজেদের সামরিক খাতে সম্প্রতি অর্থ বরাদ্দ বাড়িয়েছে। যাতে ইসরাইল ফিলিস্তিনিদের উপর অবাধে নিধনযজ্ঞ চালিয়ে যেতে পারে। সব থেকে বড় কথা হল যাতে কাক- পক্ষিও টের না পায় সেজন্য খুব গোপনীয়তার সাথে এই অর্থ বরাদ্দ করেছে আমেরিকা। কিন্তু, সেই গোপন কর্মকাণ্ড ফাঁস করে দিয়েছে ‘ওয়াশিংটন পোস্ট’ নামে একটি মার্কিন ইংরেজি দৈনিক। আর তারপরই আমেরিকার এই দ্বিমুখী নীতি সামনে চলে এসেছে। আসলে শুক্রবার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে খুব সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন খুব গোপনে ইসরাইলের জন্য কয়েক বিলিয়ন ডলার অনুমোদন করেছেন নতুন বোমা ও যুদ্ধ বিমানের জন্য। মার্কিন প্রেসিডেন্টের তরফে অনুমোদিত এই অস্ত্রগুলির মধ্যে দুই হাজার পাউন্ড ওজনের ১৮০০ এমকে৮৪ বোমা, আড়াই হাজার পাউন্ড ওজনের ৫০০ এমকে ৮২ বোমা, ৫০০ পাউন্ড ওজনের ৫০০ বোমা এবং ২৫টি এফ-৩৫এ যুদ্ধ বিমান ও ইঞ্জিন। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে এই তথ্য দিয়েছেন। ওই মার্কিন কর্মকর্তা আরও জানিয়েছেন যে, স্টেট ডিপার্টমেন্ট গত সপ্তাহে ২৫টি এই-৩৫এ যুদ্ধ বিমান ও ইঞ্জিন হস্তান্তরের অনুমোদন দিয়েছে। যুদ্ধ বিমান ও ইঞ্জিনের মূল্য আনুমানিক ২.৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে সমস্ত বিষয়টি গোপন রাখতে এই তথ্যগুলি সর্বজনীনভাবে প্রকাশ করা হয়নি।নিঃশব্দে ইসরাইলকে আরও মারণ অস্ত্র দিচ্ছে আমেরিকা
ইমামা খাতুন
প্রকাশিত:
৩০ মার্চ ২০২৪, ১৪:৪২
আরও খবর
ছাত্রবিক্ষোভে বলপ্রয়োগ নয়, পুলিশকে আরও সংযমী হওয়ার বার্তা সুপ্রিম কোর্টের
পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর বৃদ্ধির খবর সম্পূর্ণ ভুয়ো, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য
প্রথম আন্দোলনের সাফল্যের পর এবার ঝাড়খণ্ডের দিকে নজর ককরোচ জনতা পার্টির, রাজনীতিতে যোগের জল্পনা ওড়ালেন প্রতিষ্ঠাতা
আসন পুনর্বিন্যাস বিল পাসে মরিয়া কেন্দ্র, ১৬ অগস্ট থেকে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা
ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত শিথিল, নিজ ভিটেমাটিতে ফিরছেন লেবাননের ৮ লাখের বেশি মানুষ
ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত শিথিল, নিজ ভিটেমাটিতে ফিরছেন লেবাননের ৮ লাখের বেশি মানুষ
অ্যারিজোনায় কটনউড গাছ রক্ষায় পরিবেশকর্মীদের অভিনব আন্দোলন
অ্যারিজোনায় কটনউড গাছ রক্ষায় পরিবেশকর্মীদের অভিনব আন্দোলন
এল নিনো নিয়ে বড়সড় সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের, ভারতের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
এল নিনো নিয়ে বড়সড় সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের, ভারতের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি মিলল না, অভিষেকের আর্জি খারিজ করল হাইকোর্ট
চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি মিলল না, অভিষেকের আর্জি খারিজ করল হাইকোর্ট
দিল্লির যন্তর মন্তরে হামলার ছক! পঞ্জাবে আইএসআই-এর মদতপুষ্ট ৯ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার
দিল্লির যন্তর মন্তরে হামলার ছক! পঞ্জাবে আইএসআই-এর মদতপুষ্ট ৯ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা