পুবের কমল ওয়েবডেস্ক: ডামাডোলের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পালাবদল। বিসিবির নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের তরফ থেকে আমিনুলের নাম ঘোষণা করা হয়। এ দিকে সামনেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন।
আরও পড়ুন:
বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আমিনুল দেশের ক্রিকেট বোর্ডের ১৬-তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। তিনি ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হলেন। প্রসঙ্গত, শেখ হাসিনার অবসারণের পরে বাংলাদেশ ক্রিকেট বোডের পরিচালন সমিতির সদস্যরা একযোগে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তারপরে ফারুখ আহমেদের নেতৃত্বে পরিচালন কমিটি বোর্ডের কাজকর্ম পরিচালনা করছিল।