পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে আজ গুরুত্বপূর্ণ দিন। অমিত শাহ কলকাতায় এসে বিজেপির পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত করবেন।

২০২১ সালের পরাজয়ের পর বঙ্গ বিজেপিকে নতুন করে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন শাহ। তখনই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন—বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত থামবেন না।

সেই লক্ষ্য পূরণ হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৭টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

দলীয় সূত্রে খবর, আজই পরিষদীয় দলনেতা নির্বাচন শেষ হতে পারে। এরপর রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানানো হবে।

আগামী শনিবার, ২৫ বৈশাখ (রবীন্দ্রজয়ন্তী)-তে শপথ নিতে পারে বাংলার প্রথম বিজেপি সরকার, যেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অনেকে বলছেন, মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্যের কৌশল
ক্ষমতায় আসার আগে বিজেপির অন্যতম স্লোগান ছিল “উত্তরবঙ্গ বঞ্চিত”। মনে করা হচ্ছে নতুন মন্ত্রিসভায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে ভারসাম্য রাখার দিকে বিশেষ জোর দিচ্ছে দলটি।