পুবের কলম ওয়েবডেস্ক: ইউনেস্কো শান্তি পুরস্কার পাচ্ছেন জার্মানির প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। ২০১৫ সালে শরণার্থীদের জন্য উদার নীতিমালা প্রণয়নের কারণে তাকে এ সম্মান দেওয়া হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের রাজধানী ইয়ামোসুক্রোয় বুধবার এ পুরস্কার গ্রহণ করতে যাবেন মার্কেল। ইউনেস্কোর সহায়তায় আইভরি কোস্টের ফেলিক্স হুফেত বোনি ফাউন্ডেশন এ পুরস্কার দিচ্ছে।
“ফেলিক্স হুফেত বোনি পুরস্কার ২০২২”-এর বিজয়ী হিসেবে ১ লক্ষ ৪০ হাজার ইউরো, একটি স্বর্ণপদক ও ইউনেস্কোর মহাপরিচালক স্বাক্ষরিত একটি সনদপত্র পাবেন মার্কেল। বেশ কয়েকটি আফ্রিকান দেশের রাষ্ট্রপ্রধান এবং আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ২০১৫ সালে শরণার্থীদের জন্য জার্মানির দরজা খুলে দেন অ্যাঞ্জেলা মার্কেল। ‘আমরা পারব’–তার এই স্লোগান প্রশংসা ও সমালোচনা দু’টোই কুড়ায় সে সময়। উদ্বাস্তুদের প্রতি সদয় হওয়ায় অনেকেই মার্কেলকে ‘উদ্বাস্তুদের মা’ বলে ডাকতেন। ২০১৮ সালে শান্তিতে নোবেলজয়ী এবং ইউনেস্কো শান্তি পুরস্কারের জুরি বোর্ডের সদস্য ডেনিস মুকওয়েগে বলেন, ‘২০১৫ সালে সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও ইরিত্রিয়ার প্রায় ১২ লক্ষ শরণার্থীকে আশ্রয় দেওয়ার যে সাহসী সিদ্ধান্ত মার্কেল নিয়েছিলেন, তা জুরি বোর্ডের সব সদস্যেরই মন ছুঁয়ে গেছে। তিনি ঐতিহাসিক ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।' মার্কেলের প্রশংসা করে ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজৌলে বলেছেন, ‘তার প্রচেষ্টা শান্তি আনার পাশাপাশি দুর্ভোগের শিকার মানুষের জন্য সুযোগ করে দিয়েছে।’ উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে ‘ফেলিক্স হুফেত বোনি’ শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে। মানবাধিকার ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।ইউনেস্কো শান্তি পুরস্কার পাচ্ছেন অ্যাঞ্জেলা মার্কেল
ইমামা খাতুন
প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২০
আরও খবর
সাবিনা কন্যাকে এসআইআর-এর নোটিস, 'হয়রানি'র অভিযোগে সরব সেচ দফতরের মন্ত্রী
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
ইরাকে মার্কিন-সৌদি যৌথ বিমান হামলার দাবি, নিহত ৮ পিএমএফ সদস্য
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১৩; শপিংমলে আটকা বহু মানুষ
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১৩; শপিংমলে আটকা বহু মানুষ
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র