পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যসভায় মনোনীত প্রার্থী তালিকায় বড়সড় চমক দিল কংগ্রেস। সেই তালিকা থেকে বাদ পড়লেন বর্ষীয়ান নেতা গোলাম নবী আজাদ। তালিকায় রাখা হল ইমরান প্রতাপগড়ির নাম।
আরও পড়ুন:
রাজ্যসভার মনোনীত প্রার্থীদের তালিকায় ইমরান প্রতাপগড়ি সহ ১০ জনের নাম প্রকাশ করেছে কংগ্রেস।
রবিবার এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।ইমরান প্রতাপগড়ি একজন কবি ও রাজনীতিবিদ হিসেবেই পরিচিত। রাজ্যের সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখেই মহারাষ্ট্র থেকে প্রতাপগড়িকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ইমরান প্রতাপগড়ি এর আগে উত্তর প্রদেশের মোরাদাবাদ থেকে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।
পরে তাকে কংগ্রেস সংখ্যালঘু দফতরের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে।আরও পড়ুন:
উল্লেখ্য, গুলাম নবী আজাদ একজন জি-২৩ নেতা। একাধিকবার সংসদের উচ্চকক্ষ তিনি মনোনীত হয়েছেন। রাজ্যসভায় বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্বও পালন করেছেন।
আরও পড়ুন:
কয়েক সপ্তাহ আগেই কংগ্রেস থেকে পদত্যাগ করেন অপর জি-২৩ নেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ, আইনজীবী কপিল সিব্বল। রাজনৈতিক মহল সূত্রে খবর, তাকে উপেক্ষার করার কথা মাথায় রেখেই কংগ্রেস থেকে আগেভাগেই পদত্যাগ করেন সিব্বল।
আরও পড়ুন:
কংগ্রেসের তালিকা অনুযায়ী ইমরান প্রতাপগড়ি ছাড়া রাজ্যসভায় কংগ্রেসের মনোনীত অন্যান্য প্রার্থীরা হলেন বিহারের নেতা, প্রাক্তন সাংসদ রঞ্জিত রঞ্জন, রাজীব শুক্লা, প্রমোদ তিওয়ারি, রণদীপ সুরজেওয়ালা, অজয় মাকেন, জয়রাম রমেশ, বিবেক তানখা এবং পি চিদাম্বরম৷
আরও পড়ুন: