পুবের কলম, ওয়েবডেস্ক: পাক অধিকৃত কাশ্মীর সংলগ্ন নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ল্যান্ডমাইন বিস্ফোরণে গুরুতর জখম হলেন এক সেনা জওয়ান। আহত সেনাকর্মীর নাম ধীরজ কুমার। বুধবার নওশেরা সেক্টরে রুটিন মাফিক টহলদারি চালানোর সময় অসাবধানতাবশত জওয়ান ধীরজ কুমারের পা লেগে যায় একটি ‘অ্যান্টি পার্সোনেল মাইন’-এর উপরে। গুরুতর আহত হন তিনি।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে উধমপুরের কমান্ড হাসপাতালে পাঠানো হয়েছে।আরও পড়ুন:
বুধবার দুপুরে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে টহলদারির সময় এই দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় কমান্ডের তরফে জানানো হয়েছে। মাইন ফেটে গুরুতর জখম হন তিনি। সেনাকর্মীরা দ্রুত তাঁকে উধমপুরের কমান্ড হাসপাতালে পাঠান।
আরও পড়ুন:
বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর। কাশ্মীরে দীর্ঘতম জঙ্গি অভিযানে নিরাপত্তারক্ষীদের হাতে সম্প্রতি নিহত হয় লস্কর-ই-তৈয়বা (এলইটি) কমান্ডার উজাইর খান এবং তার সহযোগী। গত ১২ সেপ্টেম্বর দুই সেনা আধিকারিক, পুলিশ সহ এক সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় মাস্টারমাইন্ড ছিল এই উজাইর খান।
নিয়ন্ত্রণেখায় ওই ল্যান্ডমাইন পাক মদতপুষ্ট জঙ্গিরা বিছিয়ে রেখেছিল কি না, সে বিষয়ে সেনার তরফে কিছু জানানো হয়নি।