পুবের কলম, ওয়েবডেস্ক: ১০০ বছরের গবেষণার ফল। সুগন্ধিযুক্ত উচ্চ ফলনশীল জোহা চাল উৎপাদন করছে অসম ধান গবেষণা ইন্সটিটিউট (এএইউ-আরআরআই)।
আরও পড়ুন:
এএইউ-আরআরআই প্রধান বিজ্ঞানী জানিয়েছেন, জোহার বাজার ও এর লাভ নিয়ে কৃষকদের সেই ভাবে কোনও জ্ঞান নেই।
তবে অসম ধান গবেষণা কেন্দ্রের কাছে এটি অবশ্যই খুশির খবর। কারণ শতবর্ষ উদযাপনের মধ্য দিয়ে গবেষণা কেন্দ্র এই রকম উচ্চ ফলনশীল চাল জোহা উৎপাদনে সক্ষম হয়েছে। বেগুনি রংয়ের এই চাল ডায়াবেটিক জন্য উপযোগী। অসম রাইস রিসার্চ ইনস্টিটিউট (এআরআরআই), ১৯২৩ সালে জোড়হাট থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রাজ্যের ব্রহ্মপুত্র উপত্যকার কৃষকদের সমস্যা সমাধানের জন্য একটি চাল পরীক্ষামূলক গবেষণা কেন্দ্র হিসেবে কাজ শুরু করে