২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বড়বাজার অগ্নিকাণ্ডে ধৃত হোটেল মালিক ও ম্যানেজার

পুবের কলম, ওয়েব ডেস্ক: বড়বাজারের ভয়াবক অগ্নিকাণ্ডে গ্রেফতার হোটেল মালিক ও ম্যানেজার। দেড় দিনের মাথায় ধরা পড়ল। বৃহস্পতিবার সকালে আকাশ চাওলা ও গৌরব কাপুরকে গ্রেফতার করেছে পুলিশ। অগ্নিকাণ্ডে মৃতদের মধ্যে ২ জনের নাম-পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায়। আচমকা বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর চেষ্টা করেন কর্মীরা। হোটেলে কমপক্ষে ৪২ টি ঘর ছিল। অধিকাংশতেই ছিল না জানলা। ফলে ধোঁয়ায় বাড়ে বিপত্তি। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন হোটেলের মালিক আকাশ চাওলা।

আরও পড়ুন: মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ১৫, ঘটনাস্থলে ফিরহাদ হাকিম

মেছুয়ার হোটেলে কীভাবে আগুন লাগল? দায়ী কে? ফায়ার লাইসেন্স ছিল কি? প্রশাসনকে অন্ধকারে রেখে তৈরি হচ্ছিল বার? একাধিক প্রশ্ন ওঠে। পুর কমিশনারের নেতৃত্বে তৈরি হয়েছে কমিটি। এসবের মাঝেই বৃহস্পতিবার ভোরে হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। আকাশ চাওলা ও গৌরব কাপুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বড়বাজার অগ্নিকাণ্ডে ধৃত হোটেল মালিক ও ম্যানেজার

আপডেট : ১ মে ২০২৫, বৃহস্পতিবার