পুবের কলম, ওয়েবডেস্ক: ফের পাক হ্যান্ডলারদের তথ্য পাচারের অভিযোগ গ্রেফতার দুই যুবক। বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের পুলিশ ধৃতদের গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা রাজ্যের সীমান্তে সেনাবাহিনীর চলাচল এবং সেনার বিভিন্ন ক্যাম্প নিয়ে পাকিস্তানে তথ্য সরবরাহ করছিলেন। ধৃতরা সেনাবাহিনীর অবস্থান এবং চলাচল নিয়ে, টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে, পাকিস্তানের হ্যান্ডলারদের বিভিন্ন তথ্য সরবরাহ করতেন বলে অভিযোগ। ধৃত দু’জনকে পাপুম পারে জেলার গঙ্গা গ্রাম এবং আবোটানি কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, জেরায় পাকিস্তানের হ্যান্ডলার হয়ে গুপ্তচরবৃত্তি করার কথা স্বীকার করেছেন ধৃতরা। এনক্রিপ্ট করা এআই একিউএসএ নামে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সেনা মোতায়েনের এবং সেনাবাহিনী সম্পর্কে বিভিন্ন তথ্য পাকিস্তানে সরবরাহ করতেন। বিস্ফোরক রাখা এবং অগ্নিসংযোগের মতো কাজের জন্য সুনির্দিষ্ট নির্দেশও পেয়েছিলেন তিনি বলেও অভিযোগ রয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। তাদের সঙ্গে আরও কাদের যোগাযোগ আছে তাও জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।



























