০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে পদ্মপ্রার্থী আশিস

পুবের কলম, ওয়েব ডেস্কঃ আগামী বছরে বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে বেজেছে উপনির্বাচনের দামামা। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পর আসনটি ফাঁকা হয়ে যাওয়ায় ওই আসনে উপ নির্বাচন হতে চলেছে। আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভায় নির্বাচন রয়েছে। ভোটগণনা ২৩ জুন।

আগেই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল। ওই বিধানসভায় প্রার্থী হয়েছেন নাসিরুদ্দিন পুত্রী আলিফা আহমেদ। কংগ্রেসের থেকে দাঁড়িয়েছেন কাবিলউদ্দিন শেখ। বামেরা নিজেরা কোনও প্রার্থী দেয়নি। তাঁরা কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করবেন। শনিবার একই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল পদ্মশিবির । আলিফা আহমেদের বিপক্ষে লড়বেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ।

গত ফেব্রুয়ারি মাসে কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হয়। এরাজ্য ছাড়াও গুজরাতের দুটি, কেরলের একটি ও পঞ্জাবের একটি আসনে এই উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, নিয়ম মেনে ৩১ জুলাইয়ের মধ্যে কালীগঞ্জ আসনে উপনির্বাচন করানোর কথা ছিল। সেই মতোই দিন ঠিক হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন নাসিরুদ্দিন। চলতি বছরে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালেই চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় তাঁর। তারপর থেকে তিনমাস বিধায়কহীন হয়ে রয়েছে কালীগঞ্জ বিধানসভা। এবার সেখানেই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, বাবার সঙ্গে রাজনীতিতে হাত পাকিয়েছিলেন আলিফা। তাই বাবার আসনে তাঁকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে ঘাসফুল শিবির। অন্যদিকে, শুক্রবার রাতের ফন্টের বৈঠকে সিপিএম জোটে না গিয়ে পৃথক প্রার্থী দিতে চেয়েছিল। কিন্তু শরিকদের চাপে পড়ে সিপিএম সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়।

গত মঙ্গলবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রকাশ্যে বলেছিলেন কালীগঞ্জের উপ-নির্বাচনের সিপিএম প্রার্থীকে দাঁড় করাবেন তারা। ফ্রন্টের বৈঠকে আলোচনা না করে সেলিমের এই ঘোষণায় নাখুশ ছিল শরিকেরা। শুক্রবার ফ্রন্টের বৈঠকে এ নিয়ে বিস্তর আলোচনা হয়। সিপিএমের দাবিকে উড়িয়ে দিয়ে কংগ্রেস প্রার্থীকে পূর্ণ সমর্থন করার সিদ্ধান্ত নেন ফ্রন্টের সকল অন্যান্য শরিকরা।

প্রতসঙ্গত, ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত কালীগঞ্জে লড়াই করতে ফ্রন্টের শরিক ছিল আরএসপি। ২০১৬ এবং ২০২১ সালে বামেদের সমর্থন পেয়ে সেখানে লড়াই করেছিল কংগ্রেস প্রার্থী। ২০১৬ সালে কংগ্রেস প্রার্থী জিতেছিল। এবার জোট হবে কিনা তা নিয়ে দীর্ঘ জটিলতা সৃষ্টি হওয়ার পর শুক্রবার পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় কংগ্রেস প্রার্থীকেই জোট প্রার্থী হিসেবে সমর্থন জানাবে বামফ্রন্ট। অতএব ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখের সঙ্গে লড়াই করতে হবে বিজেপি প্রার্থী আশিস ঘোষকে।

সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহ: ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, চালু বিশেষ কন্ট্রোল রুম ও হেল্পলাইন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে পদ্মপ্রার্থী আশিস

আপডেট : ৩১ মে ২০২৫, শনিবার