পুবের কলম,ওয়েবডেস্ক:পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছে মধ্য প্রদেশ, ছত্তিশগড়, তেলঙ্গানা, মিজোরাম এবং রাজস্থান।
আরও পড়ুন:
নির্বাচন কমিশন সূত্রে খবর,
আরও পড়ুন:
১) মিজোরামে ভোট হবে ৭ নভেম্বর, সে রাজ্যে ভোটকেন্দ্রের সংখ্যা ১,২৭৬।
২) ছত্তিশগড়ে দু' দফায় নির্বাচন, ৭ এবং ১৭ নভেম্বর, ভোট কেন্দ্র ২৪,১০৯।
আরও পড়ুন:
৩) মধ্যপ্রদেশে ভোট ১৭ নভেম্বর, ভোটকেন্দ্র মোট ৬৪,৫২৩,
আরও পড়ুন:
৪) রাজস্থানে ২৩ নভেম্বর ভোট হবে মোট ৫১,৭৫৬ কেন্দ্রে,
আরও পড়ুন:
৫) তেলেঙ্গানায় ৩০ নভেম্বর ভোট, ভোট গ্রহণ হবে ৩৫,৩৫৬ কেন্দ্রে।
আরও পড়ুন:
আর ৫ রাজ্যের ভোটগণনা একই দিনে, আগামী ৩ ডিসেম্বর। ২০২৪ লোকসভা ভোটের আগে এই ৫ রাজ্যের ভোট শাসক ও বিরোধী- উভয় পক্ষের কাছেই সেমিফাইনাল বলেই মনে করছে একাংশ। অক্টোবর মাসের শেষদিক থেকেই শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া।
এছাড়াও নাগাল্যান্ডের একটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে ৭ নভেম্বর। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ৮.২ কোটি পুরুষ ও ৭.৮ কোটি মহিলা ভোটাররা পাঁচ রাজ্যে ভোট দেবেন। তার মধ্যে ৬০ লক্ষেরও বেশি ভোটার প্রথমবার ভোট দেবেন। পাঁচ রাজ্যে মোট ১.৭৭ লক্ষ পোলিং বুথের ব্যবস্থা করা হবে।