আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ইকুয়েডরে জেলে দাঙ্গায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। দাঙ্গায় আরও বহু মানুষ আহত হয়েছে। দেশটিতে কিছুদিন পর পরই জেলে দাঙ্গার ঘটনা ঘটতে দেখা যায়।
আরও পড়ুন:
সোমবার লালাচুঙ্গায় অবস্থিত কোটোপ্যাক্সি নং ১ কারাগারে দাঙ্গায় ১৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ২০ জন।
আরও পড়ুন:
২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে দেশটিতে জেলে দাঙ্গার ঘটনায় চার শতাধিক বন্দি নিহত হয়েছে।
এজন্য মাদক পাচারের বিভিন্ন গ্যাংকে দায়ী করেছে দেশটির রক্ষণশীল প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসোর সরকার।আরও পড়ুন:
কোটোপ্যাক্সির গভর্নর ওসওয়ালদো কোরোনেল জানিয়েছেন, কারাগারে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।তিনি জানিয়েছেন, আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
এর আগে গত জুলাই মাসে সান্তা ডোমিনগো শহরের একটি কারাগারে দাঙ্গায় ১২ বন্দি নিহত হয়। তার আগে গত মে মাসে ওই একই কারাগারে দাঙ্গার ঘটনায় ৪৩ বন্দি নিহত হয়।