পুবের কলম ওয়েবডেস্ক: উত্তর আমেরিকার দেশ ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দুপুরে ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলের গুয়ায়াস প্রদেশের বালাও শহরে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন জিওলজিক্যাল সেন্টার জানিয়েছে, এর মাত্রা ছিল ৬.৮। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
ভূমিকম্পের জেরে অনেকে আহত হয়েছেন। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে ইকুয়েডরে। একাধিক বাড়ি, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র ভেঙে পড়েছে বলে জানা গেছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৬.৪ কিলোমিটার গভীরে। ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো ল্যাসো বলেন, ‘ভূমিকম্পে আহতদের উদ্ধারকাজের জন্য জরুরি দল পাঠানো হয়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’ ভূমিকম্পে এল ওরো প্রদেশে ১১ জনের মৃত্যু হয়েছে এবং আজুয়ায় প্রদেশে একজনের মৃত্যু হয়েছে। যারা গুরুতর আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপের নিচে সাধারণ মানুষ আটকে রয়েছে কি না, তা দেখতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রশাসনের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। একাধিক প্রদেশে বাড়িঘরও ভেঙে পড়েছে। স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর ক্ষতি হয়েছে। ইকুয়েডরের পাশাপাশি পেরুর উত্তর অংশেও ভূমিকম্প অনুভূত হয়েছে।ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৫
ইমামা খাতুন
প্রকাশিত:
১৯ মার্চ ২০২৩, ১২:১৮
আরও খবর
"আমার সন্তানই বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়েছে," ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৮ দিনের নবজাতকসহ মা
ভেনেজুয়েলায় ভূমিকম্প; ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার বাবা ছেলে
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, কাশ্মীর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা
জম্মু-কাশ্মীরে ভয়াবহ পথ দুর্ঘটনা: যাত্রীবাহী বাস খাদে পড়ে মৃত অন্তত ১৫, আশঙ্কাজনক বহু
সিকিমে ৪.৬ মাত্রার ভূমিকম্প, রিখটার স্কেলে উৎসস্থল গিয়ালশিং
সিকিমে ৪.৬ মাত্রার ভূমিকম্প, রিখটার স্কেলে উৎসস্থল গিয়ালশিং
মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ভূমিকম্প হয়, ‘এটা আল্লাহর খেলা’, বললেন শেখ হাসিনা
মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ভূমিকম্প হয়, ‘এটা আল্লাহর খেলা’, বললেন শেখ হাসিনা
সাতসকালে ৫.৭ মাত্রায় ভূমিকম্প, কেঁপে উঠল পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্বাঞ্চল
সাতসকালে ৫.৭ মাত্রায় ভূমিকম্প, কেঁপে উঠল পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্বাঞ্চল
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র