পুবের কলম, ওয়েবডেস্ক: গার্ডেনরিচে মর্মান্তিক দুর্ঘটনা। মাঝরাতে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে ঝুপড়ির উপর পড়ে কমপক্ষে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধবংস্তূপের নীচের আটকে আরও ৪ জন। জোরকদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। চাঙড় সরিয়ে চলছে উদ্ধারকাজ।

আহত আরও ১৯ জন। তাদের হাসতাপালে ভর্তি করা হয়েছে।

রাতভর চলেছে উদ্ধারকাজ। রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজের তদারকি করেছেন।

সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসুও। সোমবার সকালে এনডিআরএফ-এর একটি দল এসেছে উদ্ধারকাজের জন্য। ঘটনায় নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, বহুতলটি বেআইনিভাবে তৈরি হচ্ছিল বলে অভিযোগ ওঠায় কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র। প্রোমোটারকে ইতিমধ্যেই গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।