আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ বুরকিনা ফাসোয় সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলির একটি হল এই বুরকিনা ফাসো।
আরও পড়ুন:
দেশটির আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন:
পূর্বাঞ্চলের গভর্নর কর্নেল হুবার্ট ইয়ামিওগো বলেছেন, মাদজোয়ারির গ্রামের বাসিন্দাদের ওপর হামলার পিছনে কারা দায়ী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এক বিবৃতিতে ইয়ামিওগো বলেন, নিহতরা বেনিন ও টোগোর সীমান্তের কাছাকাছি পামা নামের একটি শহরের যাচ্ছিলেন।আরও পড়ুন:
বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন টেলিফোনে জানিয়েছেন, খাবার ফুরিয়ে যাওয়ায় তারা বাঁচার চেষ্টা করছিলেন। হঠাৎই তাদের ওপর হামলা চালানো হয়। নিহতরা সবাই পুরুষ বলে জানা গেছে।
আরও পড়ুন:
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ, বুরকিনা ফাসো। ২০১৫ সাল থেকে আল কায়েদা ও দায়েশ সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় ওই অঞ্চলে।
আরও পড়ুন:
দেশটিতে হামলায় এ পর্যন্ত দুই হাজার জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত অন্তত ১৮ লাখ মানুষ। বেনিন এবং টোগোর মতো উপকূলীয় পশ্চিম আফ্রিকার দেশগুলোতে এখন সংঘাত ছড়িয়ে পড়ছে। চলতি মাসে সন্ত্রাসী হামলায় টোগোতে আটজন সেনা নিহত হন এবং আহত হন আরও ১৩ জন।পশ্চিম ও মধ্য আফ্রিকার একাধিক দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে দীর্ঘদিন ধরে
আরও পড়ুন: