আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ নাইজেরিয়ার একটি গীর্জায় বন্দুকবাজের হানায় নিহত হলেন কমপক্ষে ৫০ জন।স্থানীয় এক প্রশাসনিক কর্তা ওগুনমোলাসুয়ি ওলুওলে জানিয়েছেন ওন্ডো প্রদেশের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে অনেকে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন। সেই সময় একাধিক বন্দুকবাজ চার্চে ঢুকে পড়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। বেশ কয়েকজন শিশুরও মৃত্যু হয়েছে এই হামলার ঘটনায়।
আরও পড়ুন:
ঘটনার সময়কার ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে গির্জা।
সেই রক্তের উপর পড়ে রয়েছেন চার্চে প্রার্থনা করতে আসা মানুষরা।আরও পড়ুন:
এই ঘটনায় শোক প্রকাশ করে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি বলেন,‘‘ যাই হোক না কেন, নাইজেরিয়া কখনও খারাপ মানুষের কাছে হার মানবে না। অন্ধকার কখনই আলোকে জয় করবে না।’’
আরও পড়ুন:
যদিও ওন্ডো প্রদেশ নাইজেরিয়ায় অন্যতম শান্তিপূর্ণ এলাকা বলেই পরিচিত। এই হামলার পিছনে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়।