পুবের কলম ওয়েবডেস্কঃমঙ্গলবার জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের একাধিক স্কুল। এখনও পর্যন্ত ৬জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কোন সন্ত্রাসবাদী গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।
আরও পড়ুন:
মঙ্গলবার পশ্চিম কাবুলের একটি উচ্চ বিদ্যালয়ে পরপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে । এখনও পর্যন্ত ছয়জন নিহত ও ১১ জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, "তিনটি বিস্ফোরণ ঘটেছে একটি উচ্চ বিদ্যালয়ে, শিয়া সম্প্রদায়ের জনগণ হতাহত হয়েছেন।" যেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে মূলত শিয়া সম্প্রদায়ের মানুষজনের বসবাস।অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান বলেন, বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।আরও পড়ুন:
পশ্চিম কাবুলের মুমতাজ স্কুলে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্বিতীয় বিস্ফোরণের খবর মিলেছে দাস্ত-এ-বারচি এলাকার একটি স্কুল থেকে।
তবে এই নিয়ে দ্বিমত রয়েছে। একাধিক সূত্র উল্লেখ করছে একটি স্কুলেই তিনটি বিস্ফোরণ হয়েছে। আবার একাধিক সংবাদসংস্থা বলছে মোট তিনটি স্কুলে বিস্ফোরণ ঘটেছে। তবে অনেকেই গুরুতর আহত হয়েছেন। ফলে বাড়তে পারে নিহতের সংখ্যা।আরও পড়ুন: