পুবের কলম প্রতিবেদক: আদিনা মসজিদ মালদহে সুলতানদের আমলের রাজধানী পান্ডুয়াতে অবস্থিত। এটি ১৩৭৩ সালে নির্মাণ এই সুবিশাল মসজিদটির নির্মাণ কাজ শুরু করেছিলেন সুলতান সিকান্দর শাহ। আর মসজিদটি চালু হয় ১৩৭৫ সালে।
আরও পড়ুন:
এই মসজিদটি এত বিশাল যে একে ভারতীয় উপমহাদেশের সব থেকে বড় মসজিদ বলে স্বীকৃতি লাভ করে। মসজিদটি দামাসকাসের উম্মাইয়াদ মসজিদের হাইপোস্টাইলে তৈরি করা হয়। এই মসজিদটি তৈরি করতে আরব, পার্সিয়ান, বাঙালি এবং বাইজেন্টাইনের স্থাপত্যশৈলী ব্যবহার করা হয়।
এই মসজিদের ভেতরেই সুলতান সিকান্দর শাহ-এর কবরও রয়েছে।আরও পড়ুন:
কিছুদিন থেকেই এই বিরাট মসজিদটিকে নিয়ে কিছু লোক বিতর্ক গড়ে তোলার চেষ্টা করছে। হয়তো বা তাদের ইচ্ছা, আর একটি বাবরি মসজিদ বা জ্ঞানভাপী মসজিদের মতো পরিস্থিতি তৈরি করা।
আরও পড়ুন:
কথা নেই বর্তা নেই, হঠাৎই দেখা যায় উত্তরপ্রদেশ থেকে আগত জনৈক হিরন্ময় মহারাজ নামে এক ব্যক্তি আদিনা মসজিদের অঙ্গনে পুজোপাঠ শুরু করে দিলেন। হিন্দি ভাষী এই ভদ্রলোক একা আসেননি। সঙ্গে ছিল তাঁর কিছু স্থানীয় ও ভিন রাজ্যে সাঙ্গপাঙ্গ।
আদিনা মসজিদ ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এখানে কোনও ধরনের ধর্মাচারণ নিষিদ্ধ। বছর ৩০ পূর্বে একবার মুর্শিদাবাদের কাটরা মসজিদে নামায পড়ার চেষ্টা করায় নামাযিরা আক্রান্ত হয়েছিলেন। তখন ছিল বাম আমল।আরও পড়ুন:
হিরন্ময় মহারাজজির পুজোপাঠ দেখে স্থানীয় কিছু মুসলিম এবং এএসআই-র আধিকারিকরা পুলিশে খবর দেন। পুলিশ তাঁদের অবশ্য গ্রেফতার করেনি।
কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে এফআইআর দায়ের করেছে। ঘটনাটির ঘনঘটা আপাতত এখানেই সীমাবদ্ধ রয়েছে। তবে এই প্রচেষ্টা যে নির্বাচনের আগে পশ্চিমবাংলায় সম্প্রীতির ঐতিহ্য একটি জেলায় অশান্তি সৃষ্টির চেষ্টায় করা হয়েছে, তাতে সন্দেহ নেই। স্থানীয় রাজনৈতিক দলগুলির নেতৃত্ব বলেছেন, দোষীদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু যেন কোনও মতেই শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বিঘ্নিত না হয়।আরও পড়ুন:
এমনকি বিজেপির মালদহ উত্তর জেলার সভাপতি উজ্জ্বল দত্তও বলেছেন, তিনি দিল্লিতে অবস্থান করছেন। কাজেই কী ঘটেছে তিনি জানেন না। তবে উজ্জ্বলবাবু আবেদন জানিয়েছেন, পুলিশ ও প্রশাসন যেন যথাযথভাবে ঘটনাটি নিয়ন্ত্রণ করে এবং যেকোনও মূল্যে শান্তি বজায় রাখতে হবে।
আরও পড়ুন:
তৃণমূলের তরফ থেকে আবদুর রহিম বকসি বলেছেন, তা নিশ্চিত বিশ্বাস বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সৌহার্দ্যমূলক বোঝাপড়া রয়েছে, এই ঘটনায় তা কোনও মতেই বিঘ্নিত হবে না।