পুবের কলম,ওয়েবডেস্ক: প্রথমবারের মতো মসজিদের মাইকে আযান দেওয়ার অনুমতি দিয়েছে ইতালি সরকার। মঙ্গলবার দেশটির পালেরমো শহরের একটি মসজিদের মাইক থেকে সুমধুর কণ্ঠে উচ্চস্বরে আযান দেন একজন মুয়াজ্জিন। ২ লক্ষেরও বেশি মুসলমান বসবাস করেন ইতালিতে। স্থায়ী-অস্থায়ী সব মিলে দেশটিতে মসজিদ রয়েছে কয়েকশো।
কিন্তু, মসজিদ থাকলেও এতদিন মাইকে উচ্চস্বরে আযান দেওয়া আইনত নিষিদ্ধ ছিল। তবে এবার প্রথমবারের মতো ইতালির মসজিদে আযান দেওয়ার অনুমতি মিলেছে। পবিত্র রমযানে সিসিলির পালেরমো শহরের একটি মসজিদে আযান দেওয়ার অনুমতি দেওয়া হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন দেশটির মুসলমানরা। ২৬ মার্চ যখন মসজিদে উচ্চস্বরে মুয়াজ্জিন আযান দেন, সেসময় পালেরমো শহরের মেয়রসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। মসজিদে আযান দেওয়ার অনুমতি এমন সময়ে এলো, যখন দেশটির বিভিন্ন শহরে স্থানীয় মেয়ররা বহু মসজিদ বন্ধ করে দিয়েছেন। যদিও জানা গেছে, দেশটির মনফালকনে বন্ধ করে দেওয়া দুটি মসজিদ আবারও খুলে দেওয়ার আদেশ দিয়েছে ইতালির সুপ্রিম কোর্ট। সিসিলি প্রদেশে ৮৩১ সাল থেকে ১,০৬১ সাল পর্যন্ত মুসলিম আমিরদের শাসন ছিল। বর্তমানে সেখানে ইসলামিক চর্চার অনুমতি মেলায় খুশি মুসলিমরা। তাদের আশা, গোটা দেশেই উচ্চস্বরে মসজিদে আযান চালু হবে।ইতালিতে প্রথমবারের মতো মাইকে আযান
ইমামা খাতুন
প্রকাশিত:
২৯ মার্চ ২০২৪, ০৮:০৭
আরও খবর
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
'জনগণনাতেও স্যারের মতো নাম বাদ যাবে না তো !' আশঙ্কা প্রকাশ করলেন মমতা
মোদীর পোস্ট মুছে যাওয়ার জের, মেটার ‘গ্লোবাল পলিসি’ প্রধানকে এক সপ্তাহে দ্বিতীয়বার তলব কেন্দ্রের
বিভ্রান্তিকর লেবেলিংয়ের অভিযোগ, ডাবরের একাধিক পণ্যের বিক্রি বন্ধের নির্দেশ দিল এফএসএসএআই
স্বাধীন বালোচিস্তান গড়ার ডাক, ১১ আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা বালোচ লিবারেশন আর্মির
স্বাধীন বালোচিস্তান গড়ার ডাক, ১১ আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা বালোচ লিবারেশন আর্মির
দিল্লিতে মুখ্যমন্ত্রী ও এনসিপিআই সাংসদদের বৈঠক, কাটল দলবদলের জল্পনা
দিল্লিতে মুখ্যমন্ত্রী ও এনসিপিআই সাংসদদের বৈঠক, কাটল দলবদলের জল্পনা
মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনি, আচমকা ৩০০ ফুট নীচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, আহত ১৪
মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনি, আচমকা ৩০০ ফুট নীচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, আহত ১৪
মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় একাধিকবার রেকি! ধৃত জঙ্গি হামিমকে জেরা করে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় একাধিকবার রেকি! ধৃত জঙ্গি হামিমকে জেরা করে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
অভিনেত্রী তৃষাকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, চেন্নাই পুলিশের হাতে গ্রেপ্তার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন
অভিনেত্রী তৃষাকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, চেন্নাই পুলিশের হাতে গ্রেপ্তার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন
বাঁকিপুরে প্রশান্ত কিশোরের কাছে হারের কারণ খুঁজছে বিজেপি, জনাদেশ মেনে নিলেন নবীন
বাঁকিপুরে প্রশান্ত কিশোরের কাছে হারের কারণ খুঁজছে বিজেপি, জনাদেশ মেনে নিলেন নবীন
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’