পুবের কলম ওয়েবডেস্কঃ আজাদি কা অমৃত মহোৎসব, দেশ জুড়ে উদযাপিত হবে স্বাধীনতার ৭৫ বছর। সেই উদযাপনের শরিক হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ট্যুইটারে নিজের প্রোফাইল পিকচার বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম অভিনব ভাবে নিজের এই প্রোফাইল পিকচার বা ডিপিতে বদল আনলেন মুখ্যমন্ত্রী।৩০ জন স্বাধীনতা সংগ্রামীর ছবি তার সঙ্গে রয়েছে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা।
তবে শুধুই মুখ্যমন্ত্রী নন একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রোফাইল পিকচারেও এসেছে বদল।আরও পড়ুন:
https://twitter.com/MamataOfficial/status/1558393080436629504?s=20&t=XBHpuTTqmqbAPlRxVCH9mg
আরও পড়ুন:
নিজের প্রোফাইল পিকচারে বদল আনার পরে মুখ্যমন্ত্রী লিখেছেন ভারত মানেই বৈচিত্রের মধ্যেই ঐক্য। নানা ভাষা, নানা বেশ, নানা সংস্কৃতি এই দেশে পাশাপাশি অবস্থান করে। মুখ্যমন্ত্রী আরও লিখেছেন মতের তারতম্য হতে পারেই কিন্তু দেশ নিয়ে সকলের আবেগই সমান।প্রোফাইল পিকচার বদল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।