পুবের কলম ওয়েবডেস্ক: মেলালেন তিনি মেলালেন রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে তাঁর দাদার জন্মদিনে চেন্নাই গিয়ে ছেন্দা মেলম বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসূত্রে বেঁধে গেল কলকাতা ও চেন্নাই। কলকাতার বিভিন্ন পুজোমণ্ডপে উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী ঢাকের ছন্দে মযেছেন এটা এক পরিচিত ছবি। এবার চেন্নাইতেও রাজ্যপালের দাদার ৮০ তম জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ঢাকের ছন্দে মাতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন:
https://youtube.com/shorts/5jIQ7iY_NQk
আরও পড়ুন:

বুধবার এম কে স্তালিনের সঙ্গে সৌজন্য বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বৃহস্পতিবার রাজ্যপাল লা গণেশনের বাড়িতে অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন একাধিক রাজনৈতিক নেতা। এদিন সকাল ১০টা নাগাদ অনুষ্ঠানে পৌঁছন মমতা। গেটের দিকে যাওয়ার সময় এই বাজনার দিকে নজর যায় মুখ্যমন্ত্রীর। নিরাপত্তারক্ষীদের সঙ্গেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই চেন্নাইয়ের ঐতিহ্যবাহী বাজনা বাজাতে দেখা যায় তাঁকে। প্রায় দেড় মিনিট ধরে মুখ্যমন্ত্রী ছেন্দা মেলম বাজান।