পুবের কলম ওয়েবডেস্কঃ চারদিনের উত্তরবঙ্গ সফরে এই মূহুর্তে পাহাড়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার নেপালি কবি ভানুভক্তের জন্মদিনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এইদিন দার্জিলিং ম্যালে আয়োজিত এক অনুষ্ঠানে এই নেপালি কবি কে শ্রদ্ধা জানিয়ে তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন এবং মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য ভানুভক্ত আচার্য ১৮১৪ খ্রিস্টাব্দের ১৩ই জুলাই নেপালের তনহুঁ জেলার রামঘা গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করেন।তিনি প্রথম রামায়ণ মহাকাব্য সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন।আরও পড়ুন:
এইদিন মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে বলেন নেপালি ভাষা সেইভাবে বলতে না পারলেও বুঝতে কোন অসুবিধা হয়না। নিজের ভাষণে তিনি আরও বলেন “ভানুভক্ত কোন বিভেদ করতেন না, আমরাও সবসময় এক কথা বলি, বিভেদ দূর করতে হবে, নেতার জন্ম হয় মাটিতেই, কাজের মধ্যে দিয়ে” জিটিএর এর শপথ গ্রহণ অনুষ্টানেও উপস্থিত ছিলেন তিনি।
আরও পড়ুন: