পুবের কলম প্রতিবেদক: নৈতিক জয় হল মুহাম্মদ আজহারউদ্দিনের। আপাতত হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্তর্গত উপল বা রাজীব গান্ধি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নর্থ ব্লক থেকে সরছে না মুহাম্মদ আজহারউদ্দিনের নাম। কয়েকদিন আগেই লর্ডস ক্রিকেট ক্লাবের তরফে আবেদন করা হয়েছিল, এইচসিএর প্রাক্তন সভাপতি হিসেবে আজহারউদ্দিন নাকি নিজের ক্ষমতার অপব্যবহার করে স্টেডিয়ামের উত্তর ব্লকে নিজের নাম খোদাই করেন।
আরও পড়ুন:
তাদের বক্তব্য ছিল, এটা স্বেচ্ছাচারী সিদ্ধান্ত। এরপরই প্রাক্তন ভারত অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিন এই সিদ্ধান্তের প্রতিবাদে আদালতে যান।
ন্যায়পালের আবেদন স্থগিত করার জন্য আপিল করেন তিনি। তাঁর বক্তব্য ছিল, এই আদেশ অবৈধ। বলেছিলেন, ‘আমি নিশ্চিতভাবেই আইনের আশ্রয় নেব। এই আদেশ স্থগিত করার জন্য হাইকোর্টে আপিল করব।’ তিনি সেইমতোই হাই কোর্টে আপিল করেন।আরও পড়ুন:
এরপরই বুধবার তেলেঙ্গানা হাই কোর্ট হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নির্দেশ দেয় রাজীব গান্ধি ক্রিকেট স্টেডিয়ামে প্রাক্তন ভারত অধিনায়কের নামে যে স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে আজহারউদ্দিনের নাম সরানো যাবে না।
আরও পড়ুন: