আরও পড়ুন:
গরু-মোষকে ধাক্কা মারার পর এবার চাকায় বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসের, যাত্রীদের স্থানান্তরিত করা হল শতাব্দী এক্সপ্রেসে
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক : প্রথমে মোষের পালে ধাক্কা, তারপর গরুকে।এবার চাকার বলবিয়ারিং জ্যাম হয়ে ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে।সমস্যা যেন পিছু ছাড়তে চাইছেনা প্রধানমন্ত্রীর স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসের।
আরও পড়ুন:
পরপর তিনদিন বিপত্তির মুখে পড়ল বুলেট ট্রেনের সমগতি সম্পন্ন এই হাইস্পিড এক্সপ্রেসের।
ঘটনাটি ঘটেছে ডানকউর এবং ওয়্যাইর স্টেশনের মাঝে। উত্তর-মধ্য রেলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে নয়াদিল্লি থেকে বারাণসীগামী বন্দেভারত এক্সপ্রেসের রেকে (ট্রেন নং ২২৪৩৬) একটি সমস্যা দেখা যায়। উত্তর-মধ্য রেলের আধিকারিকরা জানিয়েছেন এই হাইস্পিড ট্রেনটির চাকায় যে বলবিয়ারিং রয়েছে তাতে সমস্যা দেখা যায়। সমস্যা এতটাই গুরুতর ছিল যে ট্রেনটিকে আর বারাণসী স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়নি।আরও পড়ুন:
কোনমতে ট্রেনটিকে একটা নির্দিষ্ট গতিবেগে খুরজা স্টেশনে নিয়ে আসা হয়। সেখানেই অপেক্ষমান শতাব্দী এক্সপ্রেসে বন্দেভারত এক্সপ্রেসের যাত্রীদের স্থানান্তরিত করে গন্তব্যে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়।
আরও পড়ুন:
যদিও এইরকম একটা ট্রেন কেন বারবার মুখ থুবড়ে পড়ছে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। গান্ধিনগর-মুম্বাই বন্দেভারত শুক্রবার গুজরাতের আনন্দ স্টেশনের কাছে একটি গরুকে আঘাত করেছিল, একদিন পরে এটি একটি মহিষের পালকে আঘাত করেছিল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রসঙ্গে বলেন যে গবাদি পশুর সঙ্গে এই ধরনের সংঘর্ষ অনিবার্য এবং "ট্রেন ডিজাইন করার সময় এটি মাথায় রাখা হয়েছে"।
আরও পড়ুন: