বেঙ্গালুরু, ৫ এপ্রিল: বেঙ্গালুরুর রেস্তরাঁয় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আটক হলেন এক বিজেপি কর্মী। বিস্ফোরণের ঘটনায় ধৃত দুই সন্দেহভাজন মোবাইলের দোকানে কাজ করতেন। তাদের জিজ্ঞাসাবাদ করে সাই প্রসাদ নামের ওই বিজেপি কর্মীর নাম জানতে পারে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। তারপরই তাকে আটক করা হয়। সাই প্রসাদ জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএ।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১ মার্চ, বেঙ্গালুরুর রামেশ্বরম রেস্তরাঁয় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হন ৫ জন। বিস্ফোরণ স্থল ঘিরে ফেলে গোটা ঘটনার তদন্ত নামে পুলিশ। বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম। এদিকে গোটা ঘটনায় কড়া পদক্ষেপের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
অন্যদিকে, বিস্ফোরণের ঘটনায় কর্নাটকের কংগ্রেস সরকারকে দায়ী করেছিল বিজেপি। পদ্ম শিবিরের এক নেত্রী দাবি করেছিলেন, তামিলরাই এখানে এসে বোমা রেখে গিয়েছে। কিন্তু এবার এই ঘটনায় আটক হলেন এক বিজেপি কর্মী।আরও পড়ুন:
এই ঘটনায় বিজেপিকে আক্রমণ করেছেন কর্নাটকের কংগ্রেস নেতা দীনেশ গুন্ডু। তিনি বলেন, ‘এনআইয়ের হাতে বিজেপি কর্মীর আটক হওয়া কি রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে বিজেপির জড়িত থাকার দিকেই ইঙ্গিত করছে না? বিজেপি ধর্মের নামে কী ধরনের চরমপন্থা চালাচ্ছে কর্নাটকে, তার এর চেয়ে পরিষ্কার প্রমাণ আর কী হতে পারে? কেন্দ্রীয় বিজেপি, যারা দেশভর আরএসএস আদর্শের প্রচার করে, তা এবার কী বলবে?’