০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে ১৭৯ আসনে লড়বে জামায়াত, নাগরিক পার্টি ৩০, সমঝোতা ২৫৩ আসনে

দীর্ঘ টানাপোড়েন ও ধারাবাহিক বৈঠকের পর অবশেষে আসন সমঝোতায় পৌঁছাল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০টি দল। ‘১১–দলীয় নির্বাচনী ঐক্য’ নামে এই জোট আগামী নির্বাচনে সমন্বিতভাবে অংশ নেবে। তবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত সমঝোতা না হওয়ায় তাদের জন্য ৪৭টি আসন আপাতত ফাঁকা রাখা হয়েছে। বাকি ২৫৩ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে আসন বণ্টনের বিস্তারিত তুলে ধরেন জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। ঘোষিত তালিকা অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ১৭৯টি আসনে প্রার্থী দেবে। এনসিপি পাবে ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি এবং বিডিপি ও নেজামে ইসলাম পার্টি ২টি করে আসন। বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা প্রার্থী না দিলেও জোটে থাকবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশে ১৭৯ আসনে লড়বে জামায়াত, নাগরিক পার্টি ৩০, সমঝোতা ২৫৩ আসনে

আপডেট : ১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার