
পুবের কলম,ওয়েবডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা প্রায় নেই। ধারে ভারে বাংলাদেশ দলের থেকে পাকিস্তান অনেক শক্তিশালী। পরপর চার ম্যাচে হারের পর বাংলাদেশ দলের সমর্থকরা রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন। গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ।
আরও পড়ুন:

আর মুষ্টিমেয় কিছু বাংলাদেশ সমর্থক যারা ইডেনে খেলা দেখতে এসেছিলেন, তারাও আর মাঠে আসবেন কিনা চিন্তা-ভাবনা করছিলেন।
কিন্তু দল খেলছে পাকিস্তানের মতন দলের বিরুদ্ধে। তাই কথায় বলে আশায় বাঁচে চাষা। সেই আশাতেই বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকরা ভিড় করলেন ইডেনে।আরও পড়ুন:

মাথায় চিরাচরিত বাঘ নিয়ে বাংলাদেশ সমর্থকদের দেখা গেল ইডেনের গ্যালারিতে আনন্দ করতে। কারো মাথায় বাংলাদেশের পতাকা স্কার্ফ করে জড়ানো, কেউ আনন্দ করছেন তাদের নিজেদের জার্সি গায়ে।
আরও পড়ুন:

আসলে যতই বিক্ষোভ হোক না কেন, ক্রিকেটের নন্দন কারণে তাদের প্রিয় দল যখন নামছে, তখন কোথাও যেন ক্ষোভের আগুন প্রশমিত হয়ে যায়।
আরও পড়ুন:
