০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সরকারি সূত্র জানিয়েছে। ওই দেশের জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ভারতের এই পদক্ষেপকে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে।
বার্তা সংস্থা পিটিআইকে সরকারি সূত্র জানায়, বাংলাদেশে কর্মরত ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
তবে কূটনৈতিক কার্যক্রমে কোনও ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছে ভারত। ভারতীয় কূটনীতিকদের বরাত দিয়ে দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হলেও ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত সহকারী হাইকমিশনগুলো ‘পূর্ণ সক্ষমতায়’ তাদের কাজ চালিয়ে যাবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

আপডেট : ২১ জানুয়ারী ২০২৬, বুধবার