রফিকুল হাসান, বসিরহাট: দেরিতে হলেও প্রচার শুরু করলেন বসিরহাটের আইএসএফের প্রার্থী আক্তার রহমান বিশ্বাস। ইতিমধ্যে বিভিন্ন বিধানসভা ধরে তিনি কর্মী বৈঠক শুরু করে দিয়েছেন। যদিও শাসকদলের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম গত এক মাস আগে থেকেই প্রচারে ঝড় তুলেছেন। প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী সহ অন্যান্য বিরোধী প্রার্থীরা।
আরও পড়ুন:
সোমবার বসিরহাটের খোলাপোতায় এক সভাকক্ষে আইএসএফের বিভিন্ন অঞ্চল কমিটি ধরে বৈঠক করেন জেলা নেতৃত্ব।
বক্তব্য রাখেন বসিরহাট লোকসভার আইএসএফের অবজারভার কুতুবউদ্দিন ফাতেহি, রফিকুল ইসলাম, ফিরোজউদ্দিন, নাজিমুদ্দিন সহ অন্যান্যরা।আরও পড়ুন:
এ ব্যাপারে বসিরহাটের আইএসএফ প্রার্থী আক্তার রহমান বলেন, ইতিমধ্যে আমাদের কর্মী বৈঠক শুরু হয়ে গেছে। আগামীকাল মঙ্গলবার সন্দেশখালি থেকে আমরা মূল প্রচার শুরু করছি। ভালো সাড়া পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সুস্থতা কামনা করে তিনি আরো বলেন উনি প্রচারের ময়দানে ফিরুক, লড়াই হবে।

বসিরহাট লোকসভায় আইএসএফ কোনো ফ্যাক্টর হবে না বলে স্পষ্ট জানান হড়োয়া বিধানসভা এলাকার তৃণমূল নেতা তথা হড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লা। তাঁর কথায়, হাজী নুরুল ব্যাপক ভোট লিড নিয়ে জয়ী হবেন। গতবারের থেকে ভোটের মার্জিন বাড়ানোয় আমাদের লক্ষ্য। যদিও আইএসএফ নেতা রফিকুল ইসলাম বলেন, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারলে আইএসএফ প্রার্থীই জিতবে।