পুবের কলম ওয়েবডেস্ক: রণক্ষেত্র অসম- মেঘালয় সীমান্ত। দুই রাজ্যের রক্ষীদের গুলিযুদ্ধ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল।এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়।

মনে করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে । উত্তেজনা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট।  পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের মুকরোহে এই ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে মেঘালয়ের পাঁচজন এবং অসমের এক বনআধিকারিক রয়েছেন।

https://www.youtube.com/watch?v=q8ARnlL6Nd4

https://twitter.com/ANI/status/1594982374973919232?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594982374973919232%7Ctwgr%5Ed61c7c3a07da789ab4c1bdfa14e7c9c38574fe36%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbengali.abplive.com%2Fnews%2F6-killed-in-assam-meghalaya-border-internet-services-suspended-in-7-meghalaya-districts-936792

পশ্চিম জয়ন্তিয়া পাহাড় এলাকার মতই পূর্ব জয়ন্তিয়া পাহাড়, পূর্ব খাসি পাহাড়, রিভই সহ একাধিক এলাকায় অশান্তির আশঙ্কা রয়েছে, যার জেরে ব্যহত হতে পারে স্বাভাবিক জনজীবন। যার জেরে ৪৮  ঘণ্টার জন্য মেঘালয়ের ৭  জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ  রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার মেঘালয়ের ডিজিপি এল আর বিষ্ণৌ এমনটাই জানিয়েছেন। অসম পুলিশ এবং বনরক্ষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে  মেঘালয় পুলিশ।