আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: তেলেঙ্গানার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি। তিনি জানিয়েছেন হোটেলে আটকে পড়া অতিথিদের উদ্ধার করতে কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা।
আরও পড়ুন:
হায়দ্রাবাদের কমিশনার সিভি আনন্দ জানিয়েছেন সেকেন্দ্রাবাদের একটি বহুতলে আগুন লাগে। যার একতলায় ইস্কুটার চার্জ করা হত। সেইখান থেকেই শটসার্কিট হয়ে আগুন লাগে প্রথমে, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
সেখানে দাহ্য পদার্থ থাকায় দ্রুত দু’তলা ও তিনতলায় আগুন ছড়িয়ে পড়ে।
চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। ফলে প্রাণ হারান ছ’জন। নিজেকে বাঁচাতে অনেকেই জানালা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন। আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1569504765025075200?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1569504765025075200%7Ctwgr%5E05e7aefe1ec4ddc52580212ca77baf4e95e3b18b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-1838832548915364699.ampproject.net%2F2208242209000%2Fframe.html