পুবের কলম ওয়েবডেস্ক:  এক দম্পতিকে গভীর রাতে রাস্তায় হাঁটার অপরাধে হেনস্থা করে বেঙ্গালুরুর পুলিশ।রবিবার  অভিযুক্ত পুলিশ কর্মীদের বরখাস্ত করা হয়েছে।বেঙ্গালুরু সিটি পুলিশের একটি ট্যুইট অনুসারে, অভিযুক্ত পুলিশকর্মীরা  সাম্পিগেহাল্লি থানার বাসিন্দা। ট্যুইটে আরও বলা হয়েছে যে বরখাস্ত হওয়া  পুলিশকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।ঠিক কি ঘটেছিল কার্তিক পাত্রী এবং তার স্ত্রী বন্ধুর জন্মদিনের  পার্টিতে যোগ দেওয়ার পরে হেঁটে  বাড়ি ফিরছিলেন।

কার্তিক পাত্রি নামে ওই যুবক ট্যুইটারে লিখেছেন, স্ত্রীর সঙ্গে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন  তিনি। হেঁটেই সেখান থেকে ফিরছিলেন ওই দম্পতি।

https://twitter.com/BlrCityPolice/status/1601843661591003140?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1601843661591003140%7Ctwgr%5E779bff2ea86461e2ae6e0a12c1af2a3fdf53fc49%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Fbengaluru-couple-harassment-two-cops-suspended-enquiry-initiated-2477353%2F

রাত সাড়ে বারোটা নাগাদ বাড়ির কাছে পৌঁছতেই পুলিশের একটি টহলদারি ভ্যান তাঁদের আটকে দেয়। তাঁদের পরিচয়পত্র দেখতে চান দুজন ট্রাফিক পুলিশ।

 আধার কার্ড দেখাতেই সেই নম্বর নোট করে তিন হাজার টাকার চালান বানিয়ে দেওয়া হয় ওই দম্পতির নামে। তাঁদের ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।ওই দম্পতি জানান তাঁদের কাছে মাত্র হাজার টাকা আছে সেটাই দিতে পারবেন তাঁরা। অনলাইনে সেই টাকা পেমেন্ট করেন পাত্রী দম্পতি।  রাত ১১টার পর ঘরের বাইরে থেকে আইন ভঙ্গ করেছেন ওই দম্পতি এমনই আজব দাবি ছিল বেঙ্গালুরু ট্রাফিকপুলিশের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ট্যুইটটি।পুলিশের ডেপুটি কমিশনার, উত্তর পূর্ব বিভাগের অনুপ এ শেট্টিরও  নজরে আসে সোশ্যাল মিডিয়ায় করা পোস্টটি। তিনি আশ্বাস দেন পুরো ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হবে। গত ৮ ডিসেম্বর এই ঘটনাটি ঘটে। ১১ ডিসেম্বরেই কড়া পদক্ষেপ নিল বেঙ্গালুরু পুলিশ।