১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের জার্সি গায়ে মাঠে জাতীয় সঙ্গীত গাওয়াই সেরা মুহূর্ত: ঝুলন

পুবের কলম, ওয়েবডেস্ক: লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ভারতের কিংবদন্তি ঝুলন গোস্বামী। তার আগে শুক্রবার সাংবাদিকদের তিনি জানালেন কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করবেন। ঝুলন বলেন, আমার কাছে সেরা মুহূর্ত ড্রেসিংরুম থেকে বেরিয়ে, দেশের জার্সিতে মাঠের মাঝে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া। এই মুহূর্তটা সারা জীবন মিস করব। তবে এটাই জীবন। একটা সময় সবাইকেই থামতে হয়।’

আর ২০ বছরের ক্রিকেট জীবনে সব থেকে বড় আক্ষেপ কি?  ‘চাকদহ এক্সপ্রেস’ জানালেন, আমি দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছি। কিন্তু জিততে পারিনি। বিশ্বকাপ না পাওয়াই আমার সব থেকে বড় আক্ষেপ। সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে বিশ্বকাপ জয়ের।’

আরও পড়ুন: জাতীয় সংগীতের আগে গাইতে হবে বন্দে মাতরম্: বিশেষ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রকের

আরও পড়ুন: শারদ উৎসবে গানের টাকায় দান শিশু সঙ্গীতশিল্পী দেবাঙ্কিতার 
সর্বধিক পাঠিত

সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের খালাস বাতিলে ইউপি সরকারের আরজি শুনবে সুপ্রিম কোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতের জার্সি গায়ে মাঠে জাতীয় সঙ্গীত গাওয়াই সেরা মুহূর্ত: ঝুলন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার