পুবের কলম,ওয়েবডেস্ক: দেখতে দেখতে ১ বছর সম্পন্ন হল রাহুলের ভারত জোড়ো যাত্রা। জেলায় জেলায় পালন হচ্ছে দেশ’জোড়ো যাত্রার বর্ষপূর্তি। কংগ্রেস সদর দফতরে উৎসবের আমেজ। বৃহস্পতিবার ভারত জোড়ো যাত্রা’র বর্ষপূর্তিতে ঝাঁঝালো ট্যুইট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি লিখেছেন, দেশ থেকে ঘৃণা-বিদ্বেষ নির্মূল না হওয়া পর্যন্ত চলতে থাকবে দেশ’ জড়োর মতো যাত্রা।
অত্যাচারী শাসক নিপাতে যাবে। ২০২৪-লোকসভা নির্বাচনে নতুন সূর্যোদয় হবে। এটা আমার প্রতিজ্ঞা। এদিন কন্যাকুমারী কাশ্মীর থেকে পর্যন্ত পদযাত্রার একটি ভিডিয়ো কোলাজও শেয়ার করেছেন রাহুল গান্ধি। পোস্টে লিখেছেন, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত মোট ৪০০০ পথ অতিক্রম করেছি আমরা। বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছে এই যাত্রা। লক্ষ-লক্ষ দেশবাসী এই যাত্রায় আমাদের সঙ্গী হয়েছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। এটা শুধুমাত্র একটা বাহ্যিক উদ্যোগ নয়। আমাদের ভেঙে যাওয়া বিবেককে জাগ্রত করার প্রচেষ্টা। গত ৭ সেপ্টেম্বর থেকে এই যাত্রা শুরু হয়েছিল। শেষ হয়েছিল ৩০ জানুয়ারি। যাত্রা শেষে শ্রীনগরের লালচকে জাতীয় পতাকা উত্তোলন করেন রাহুল। ছিলেন প্রিয়াঙ্কা গান্ধি ও রণদীপ সূর্যেওয়ালা। জম্মু ও কাশ্মীরে ওই যাত্রায় যোগ দিয়েছিলেন একদা দুই যুযুধান রাজনৈতিক দলের নেতা ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি।আরও পড়ুন:
https://twitter.com/RahulGandhi/status/1699623506277708132?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1699623506277708132%7Ctwgr%5E402fe8420a07dff62999f6ddb4bede93620aba23%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.financialexpress.com%2Findia-news%2Fjourney-continues-till-hatred-is-eradicated-india-unites-rahul-gandhis-promise-on-first-anniversary-of-bharat-jodo-yatra%2F3235920%2F