আরও পড়ুন:
আরও পড়ুন:
আরও পড়ুন:
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: পুনরায় গুজরাতের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল। গুজরাত বিধানসভা নির্বাচনে ভূপেন্দ্র নিজেই ৬৪ হাজার ভোটে জিতেছেন। আগামী ১২ ডিসেম্বর, সোমবার গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন গুজরাত বিজেপির রাজ্য সভাপতি সি আর প্যাটেল। তিনি এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ভূপেন্দ্র প্যাটেলই ফের গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী ।
আরও পড়ুন:
সি আর প্যাটেল আরও জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর দ্বিতীয়বারের জন্য গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। ওই দিন দুপুর দু’টো নাগাদ গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এদিন ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, “গুজরাতের উন্নয়নের যাত্রা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষ মনস্থির করেছেন। জনাদেশ আমরা বিনীতভাবে মেনে নিচ্ছি। বিজেপির প্রতিটি কর্মী জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ।”
আরও পড়ুন: