পুবের কলম ওয়েবডেস্ক: ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে বিশেষ করে সামাজিক সুরক্ষাবিষয়ক নীতির কঠোর সমালোচনা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানুয়ারিতে প্রেসিডেন্ট পদ ছাড়ার পর মঙ্গলবার শিকাগোতে প্রথম জনসভায় বক্তব্য রাখেন তিনি।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রে লাখ লাখ মানুষ সরকারের সামাজিক সুরক্ষার ওপর নির্ভরশীল। ট্রাম্পের নতুন শাসনকালে বিশেষ করে ইলন মাস্কের পরামর্শে দেশে ব্যাপক হারে ব্যয় সংকোচনের নীতি নিয়েছে সরকার। দেশটিতে প্রায় সাত কোটি ৩০ লাখ মানুষকে বাৎসরিক ভাতা দেওয়া হয়।
তার জন্য খরচ হয় বছরে এক লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলার। বাইডেন বলেন, ‘১০০ দিনেরও কম সময়ে এই নতুন প্রশাসন অকল্পনীয় ক্ষতি করেছে। সামাজিক সুরক্ষার ওপর কোপ বসিয়েছে। সামাজিক সুরক্ষা কেবলমাত্র একটি সরকারের নীতি নয়, বরং সামগ্রিকভাবে দেশের প্রতি দায়বদ্ধতা।’ ট্রাম্পের নাম না করে তিনি প্রেসিডেন্টকে দিস গাই বলে সম্বোধন করেন। এছাড়া প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকান সমাজের মধ্যে ক্রমবর্ধমান বিভাজনের ওপর জোর দেন এবং সতর্ক করেন, এই ধরনের মেরুকরণ চলতে পারে না।