পুবের কলম, ওয়েব ডেস্কঃ আজকালকার দিনে সবজির ঠেলাগাড়ি থেকে শুরু করে বড় বড় শপিং মল-সব জায়গাতেই কেনাকাটা করার ক্ষেত্রে ভরসা হয়ে ওঠে অনলাইন পেমেন্ট। এর সবথেকে বড় সুবিধা হল- সব জায়গায় নগদ নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না। হাতে স্মার্টফোন থাকলেই হল! তবে এবার এই ধরনের লেনদেনের ক্ষেত্রে শীঘ্রই আসতে চলেছে অত্যন্ত বড় এক পরিবর্তন। এমনটাই ঘোষণা করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। আগামী ১ আগস্টের মধ্যেই বড় বদল আসছে ইউপিআই ব্যবহারের নিয়মে।
আরও পড়ুন:
আমাদের দেশে প্রত্যহ বেশিরভাগ মানুষই পেমেন্ট করার জন্য ইউপিআই-এর উপরেই ভরসা রাখেন।
কিন্তু অনেক সময় দেখা যায় যে, ছোটখাটো ভুলের জেরে টাকা ভুল অ্যাকাউন্টে চলে যায়। কিন্তু সেই টাকা ফিরে পাওয়া রীতিমতো দুষ্কর হয়ে ওঠে। শুধু তা-ই নয়, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে স্ক্যামের ভয়ও থেকেই যায়। কারণ বহু ক্ষেত্রেই সাইবার জালিয়াতরা এখানে ফাঁদ পেতেও রাখে। এই সমস্ত সমস্যা সমাধান করার জন্যই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এনপিসিআই।আরও পড়ুন:
এই প্রসঙ্গে এনপিসিআই-এর তরফে জানানো হয়েছে যে, ইউপিআই পেমেন্ট থেকে শুরু করে ভারত পে, রুপে কার্ড-সহ সমস্ত অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে স্ক্রিনে প্রাপকের নাম প্রদর্শন করা আবশ্যক। আর ব্যাঙ্কের রেকর্ডে সেই নাম রেজিস্টার্ড থাকতে হবে।
নতুন নিয়মের চালু হলে সমস্যা দূর হবে। অর্থাৎ সঠিক প্রাপকের কাছেই টাকা চলে যাবে।আরও পড়ুন:
গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এনপিসিআই ঘোষণা করেছিল যে, পেমেন্ট কনফার্মেশন স্ক্রিনে প্রাপকের অফিসিয়াল নাম প্রদর্শন করতে হবে সমস্ত ইউপিআই অ্যাপকেই। এই নিয়ম কার্যকর হতে চলেছে আগামী ৩০ জুন ২০২৫ তারিখ থেকে। যিনি টাকা পাঠাচ্ছেন, তাঁর অ্যাপে প্রাপকের নাম ভেসে উঠবে। ঠিক সেভাবেই ট্রানজ্যাকশন স্টেটমেন্টেও দেখা যাবে। সহজ কথায় বলতে গেলে ব্যাঙ্কে যে নাম রেজিস্টার্ড থাকবে, সেই নামই ভেসে উঠবে।
কিউআর কোড বা ইউপিআই-এ সেভ করা অন্য কোনও নাম প্রদর্শন করবে না। তবে এখন থেকে ইউপিআই অ্যাপে বেনেফিশিয়ারির নাম পরিবর্তন করার সুযোগ দেওয়া হবে না।আরও পড়ুন:
এতে ব্যবহারকারীদের স্বচ্ছতা বৃদ্ধি পাবে। ব্যবহারকারীরা টাকা দেওয়ার আগে সুবিধাভোগীর নাম ব্যাঙ্ক রেকর্ডের সঙ্গে মিলেছে কি না, তা দেখে নিতে পারবেন। পাশাপাশি জালিয়াতির ঝুঁকি কমবে। ভুয়ো বা প্রতারক সুবিধাভোগী যদি প্রতারণা করার চেষ্টা করেন, সেই আশঙ্কাও অনেকটাই হ্রাস পাবে।
আরও পড়ুন:
সম্ভাব্য বিভ্রান্তি দূর হবে ব্যবহারকারীরা লক্ষ্য করতে পারেন যে, তাঁদের অ্যাপে পূর্বে সেভ করে নামগুলি পরিবর্তিত হয়ে নতুন অফিসিয়াল নাম ব্যবহার করা হয়েছে। কিন্তু এই পরিবর্তন পেমেন্টের দিকটাকে অনেকটাই নিরাপদ করে তুলবে।