দেবশ্রী মজুমদার, বোলপুর,দ্রুতগতির বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। ঘটনার জেরে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে বোলপুর নানুর রোডে শান্তিনিকেতনের লায়েক বাজার এলাকায়।  মৃতের নাম কাজীবুর সেখ ( ৪২ )। বাড়ি মুর্শিদাবাদ।

আহত হন অপর বাইক আরোহী  বিশু সেখ। আহতকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। 

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা  বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে।

স্থানীয়দের অভিযোগ,  দীর্ঘদিন ধরে  বোলপুর নানুর সিয়ান রোড খানা খন্দে ভরপুর।  সংস্কার দাবি জানালেও কোনো সুরাহা হয়না।

বেসরকারি রুটের বাসগুলো,   শহরে ঢুকলে ভীষণ দুরন্ত গতিতে চলাচল করে। ফলে সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হন।

 ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি  নিয়ন্ত্রণ আনে পুলিশ। মৃত দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা স্থল থেকে  চম্পট দিয়েছে বাস চালক।