পুবের কলম,ওয়েবডেস্ক:মহিলার স্নানের ভিডিয়ো করার অপরাধে যুবককে নিজের থুতু খাওয়ালেন বিজেপি বিধায়ক। জানা গেছে, নদীতে স্নানরত অবস্থায় ভিডিও ক্যামেরাবন্দি করতে ধরা পড়েন ওই যুবক। এরপর ওই যুবককে সটান বিজেপির দাপুটে নেতা দেবেন্দ্র কুমারের বাসভবনে নিয়ে যাওয়া হয়। পুলিশের কাছে অভিযুক্তকে না নিয়ে গিয়ে তাঁর কাছে নিয়ে যাওয়ায় ফুলে ফেঁপে ওঠে বিজেপি নেতা।  নিজেই শাস্তির বিধান লেখেন।

শাস্তিস্বরূপ যুবককে, কানধরে ওঠবোস, নাকখত, সজোরে লাথি মারার  পাশাপাশি নিজের থুতু ফেলে সেটা খাওয়াতে বাধ্য করেন বিজেপি প্রাক্তন বিধায়ক। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে।  পুরো ঘটনা মোবাইলে ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সেই ভিডিয়ো এখন সোশ্যাল সাইটে ভাইরাল। পুলিশ অবশ্য জানায়, এই বিষয়ে কোনও অভিযোগ তারা পাননি।

https://twitter.com/ians_india/status/1688838915002613762?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1688838915002613762%7Ctwgr%5Eb4100d934d8097cbb48fe20172e2831ab8384aae%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Fsocially%2Findia%2Fbjp-leader-and-former-mla-devendrakunwar-forced-a-youth-to-do-sit-ups-kicked-him-and-forced-him-to-lick-his-spit-233836.html