পুবের কলম,ওয়েবডেস্ক: ফের গোধরার মতো কাণ্ড বাধানোর জন্য ছক কষছে বিজেপি। সোমবার এক দলীয় সমাবেশে এমনটাই জানালেন উদ্ধব ঠাকরে। এদিন শিবসেনা প্রধান আরও জানান, সরকার রাম মন্দির উদ্বোধনের জন্য বিপুল সংখ্যক লোককে আমন্ত্রণ জানাতে পারে। আমি ভয় পাচ্ছি, অনুষ্ঠান শেষে ফেরার পথে গোধরার মতো ঘটনা না ঘটায় তারা। বিজেপি নির্বাচনে জয়ের জন্য সবকিছু করতে পারে।
আরও পড়ুন:
সূত্রের খবর, আগামী ২১ থেকে ২৪ জানুয়ারির মধ্যে কোনও একটি ‘শুভ’ দিনে ওই মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
এদিন বিজপি ও আরএসএসকে একচোট আক্রমণ শানান উদ্ধব। বলেন, বিজপি,আরএসএস এখন বালা সাহেবের নাম ভাঙিয়ে রাজনীতির চেষ্টা করছেন। ওঁরা লোককে বোঝানর চেষ্টা করছে বালাসাহেব বিজপি এবং আরএসএস-এর পক্ষে ছিল। আসলে ওই দলগুলির নিজস্বতা বলে কিছুই নেই।
তাই রাজনীতির স্বার্থে অন্য দলের নেতাদের নিজেদের বলে জনসমর্থনের আদায়ের চেষ্টা করছেন তাঁরা।নেতাজি, সর্দার ভাই প্যাটিল-এর মতো গণ্যমান্য ব্যক্তিত্ব কোনও দিন সংশ্লিষ্ট দলগুলির সঙ্গে যুক্ত হননি। ওঁরা নামমাত্রই সর্দার বল্লব ভাই প্যাটেল-এর মুর্তি বানিয়েছে। বাস্তবে তাঁরা ওনাকে বিন্দুমাত্র সম্মান করে না।
আরও পড়ুন:
রাম মন্দির উদ্বোধনের পরই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হবে বলেই সূত্রের খবর। ভোটের মুখে ‘ইন্ডিয়া’ জোটকে টেক্কা দিতে বিজেপির প্রধান অস্ত্রই হতে চলেছে এই রাম মন্দির। এই নির্মাণকে লক্ষ্য করে আসন্ন লোকসভা নির্বাচনে হিন্দু ভোটের মেরুকরণের চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব।