পুবের কলম ওয়েব ডেস্ক: আবগারি দূর্নীতি মামলায় বুধবার তৃতীয়বারের মতো ইডির সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবারও তিনি চিঠি দিয়ে ইডিকে বলেছেন, এই নোটিস অবৈধ।
আরও পড়ুন:
বুধবার কেজরির মন্ত্রী অতিশী ইডির সমনকে রাজনৈতিক প্রতিহিংসা বলেছেন। অন্যদিকে দিল্লির মন্ত্রী ও আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, ইডি আজ পর্যন্ত এটা জানাতে পারল না যে কেজরিওয়ালকে তারা সাক্ষী হিসেবে প্রশ্ন করতে চায় নাকি অভিযুক্ত হিসেবে।
এরপর মন্ত্রী বলেন, আবগারি দূর্নীতির গোটা মামলাটাই আসলে রাজনৈতিক। বিজেপি চাইছে না লোকসভার আগে কেজরিওয়াল প্রচারে বের হোক। লোকসভার আগেই কেজরিকে গ্রেফতার করার ষড়যন্ত্র করছে বিজেপি।আরও পড়ুন:
এদিন অতিশী বলেন, বিরোধীদের আক্রমন করতে ইডি–সিবিআইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি।